শিরোনাম

South east bank ad

বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

 প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন   |   বিমানবাহিনী

বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার অফিসার্স সম্মেলন ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী সদর দপ্তর- এ আজ বুধবার (০৬-০৫-২০২৬) অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি(Chief of Air Staff of Bangladesh Air Force Air Chief Marshal Hasan Mahmood Khan, BBP, OSP, GUP, nswc, psc)। তিনি সম্মেলনে উপস্থিত বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামমূলক বক্তব্য প্রদান করেন। দেশের আকাশসীমা রক্ষার পাশাপাশি তিনি দেশমাতৃকার সেবায় বাংলাদেশ বিমান বাহিনীর অবদানের কথা উল্লেখ করেন। এ সময় প্রধান অতিথি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য বিমান বাহিনীর সকল সদস্যবৃন্দের প্রতি আহবান জানান এবং বাহিনীর প্রত্যেক সদস্য আগামী দিনে দেশ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে- এই মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
    উল্লেখ্য যে, বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, সংশ্লিষ্ট এয়ার অফিসারগণ ও বিমান সদরের পরিচালকবৃন্দ সরাসরি এবং ঢাকার বাইরে অবস্থিত বিমান বাহিনী ঘাঁটিসমূহের এয়ার অধিনায়কগণসহ সংশ্লিষ্ট এয়ার অফিসারবৃন্দ ভিডিও টেলিকনফারেন্স এর মাধ্যমে উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন।

BBS cable ad

বিমানবাহিনী এর আরও খবর: