শিরোনাম

South east bank ad

মৌলভীবাজার জেলার দুর্গম এলাকায় বন্যা কবলিতদের জন্য বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান

 প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন   |   বিমানবাহিনী

মৌলভীবাজার জেলার দুর্গম এলাকায় বন্যা কবলিতদের জন্য বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) বিনামূল্যে চিকিৎসা সহায়তা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান


সাম্প্রতিক বন্যায় ঢাকাসহ দেশের সমগ্র অঞ্চলে জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এরই ধারাবাহিকতায়, অদ্য ১৫ জুলাই ২০২৬ (বুধবার) তারিখে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) সম্মানিত সভানেত্রী সালেহা খান-এর উদ্যোগ ও দিকনির্দেশনায় বাফওয়া উপ-আঞ্চলিক শাখা, মৌলভীবাজার র‍্যাডার ইউনিট এর তত্ত্বাবধানে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কমরচক ইউনিয়ন এর করাইয়া গ্রামে বন্যাদুর্গত অসুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। একই সাথে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, সম্মানিত বিমান বাহিনী প্রধান এবং সম্মানিত সভানেত্রী, বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) দিকনির্দেশনায় বাংলাদেশ বিমান বাহিনী ও বাফওয়ার ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। এ লক্ষ্যে সম্মানিত বিমান বাহিনী প্রধান ইতোমধ্যে বিমান বাহিনীর সকল ঘাঁটি ও ইউনিটকে প্রয়োজনীয় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করেছেন। পাশাপাশি, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনীর রেসকিউ টিম, হেলিকপ্টার এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
BBS cable ad

বিমানবাহিনী এর আরও খবর: