South east bank ad

রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর ২ মেজর জেনারেল

 প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন   |   সেনাবাহিনী

রাষ্ট্রদূত হচ্ছেন সেনাবাহিনীর ২ মেজর জেনারেল
রাষ্ট্রদূত পদে নিয়োগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর দুই মেজর জেনারেলের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে সরকার। রবিবার (১৫ নভেম্বর) এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সেনাবাহিনীর মেজর জেনারেল মো. হাফিজুর রহমান এবং মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকে রাষ্ট্রদূত পদে প্রেষণে নিয়োগের জন্য তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এতে আরো উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
BBS cable ad

সেনাবাহিনী এর আরও খবর: