শিরোনাম

South east bank ad

স্কুলব্যাগ পেয়ে উচ্ছ্বসিত চট্টগ্রামের শিক্ষার্থীরা

 প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন   |   সারাদেশ

স্কুলব্যাগ পেয়ে উচ্ছ্বসিত চট্টগ্রামের শিক্ষার্থীরা

রবিবার (২৪ মে) চট্টগ্রামের লালখান বাজার এলাকার রেলওয়ে এমপ্লয়িজ গার্লস’ হাই স্কুল-এর শিক্ষার্থীরা নতুন স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে। তরুণ শিক্ষার্থীদের মুখে ফুটে ওঠে উৎসাহ আর স্বপ্নের ঝলক।

বিশ্বের অন্যতম বৃহৎ উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি পরিচালিত হয় ‘স্মার্ট স্টুডেন্টস’ ফাইন্যান্স প্রজেক্টের আওতায়। সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের সহায়তা এবং তাদের মধ্যে আর্থিক সচেতনতা গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ও কর্তৃপক্ষের সদস্যরা। শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি অনুষ্ঠিত হয় প্রাণবন্ত আলোচনা পর্ব।

 সেখানে মেয়েদের শিক্ষার গুরুত্ব, ভবিষ্যৎ পরিকল্পনা, অনলাইনভিত্তিক শিক্ষার সুযোগ এবং শিক্ষা সঞ্চয় ও শিক্ষা বীমার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা পর্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের আওতায় পরিচালিত কমিউনিকেটিভ ইংলিশ কোর্সে অংশ নেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে শেখ রকিবুল করিম বলেন,
“শিক্ষা তরুণদের বড় স্বপ্ন দেখার আত্মবিশ্বাস দেয় এবং সেই স্বপ্ন বাস্তবায়নের প্রয়োজনীয় দক্ষতা তৈরি করে। আগামী প্রজন্মকে উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে নিতে এ উদ্যোগের অংশ হতে পেরে আমরা গর্বিত।”

‘স্মার্ট স্টুডেন্টস’ ফাইন্যান্স প্রজেক্টের আওতায় এখন পর্যন্ত দেশের ৭১টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ১ হাজার ৫০০টি স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে আইডিয়াল স্কুল, কামারপুকুর হাই স্কুল, হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চবিদ্যালয়, আহামদিয়া আদর্শ হাই School এবং আমজাদ আলী আবদুল হাদি ইনস্টিটিউট।

শিক্ষা, আর্থিক সচেতনতা ও তরুণ প্রজন্মের ক্ষমতায়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স।

BBS cable ad