শিরোনাম

South east bank ad

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ মাদকসেবীকে কারাদণ্ড

 প্রকাশ: ১২ মে ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন   |   দেশ

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ মাদকসেবীকে কারাদণ্ড

যশোরের অভয়নগরে ৫ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। সোমবার (১১ মে) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামের হাফিজুর গাজীর ছেলে হাসিব গাজী ওরফে মানিক (১৮), একই গ্রামের মৃত সিরাজ খাঁর ছেলে জাহাঙ্গীর খাঁ (৪৫), নড়াইল জেলার সদর উপজেলার মির্জাপুর গ্রামের শেখ নজরুল ইসলামের ছেলে আব্দুর রহমান (২১), একই গ্রামের সৈয়দ মুরাদ হোসেন আঁখির ছেলে সৈয়দ সোয়াইব হোসেন নিরব (২২) ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের পশ্চিম ভাসানটেক এলাকার হাবি মিয়ার ছেলে মজিবুর রহমান (২২)।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. ইমদাদুল শেখ জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সিরাজকাটি গ্রামের নূরে মাদীনা ইসলামিয়া মাদরাসা এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় এক পিস ইয়াবাসহ হাসিব গাজী ওরফে মানিক নামে এক মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এর আগে রাত ৯টার দিকে গুয়াখোলা গ্রামের প্রফেসরপাড়া রেলবস্তির জাহাঙ্গীর খাঁকে গাঁজা সেবনের দায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই দিন বিকেলে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের সিংগাড়ী গ্রাম থেকে ৬ পিস ইয়াবাসহ আটক আব্দুর রহমান, সৈয়দ সোয়াইব হোসেন নীরব ও মজিবুর রহমান নামে তিন যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ৫ জনকে ১০০ টাকা করে জরিমানাও করা হয়েছে।

এ ব্যাপারে মঙ্গলবার (১২ মে) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু কালের কণ্ঠকে বলেন, চারজন ইয়াবা সেবনকারী ও একজন গাঁজা সেবনকারীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

BBS cable ad