শিরোনাম

South east bank ad

তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৭ জন গ্রেপ্তার

 প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন   |   দেশ

তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৭ জন গ্রেপ্তার

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার (১৮ জুন) বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন মো. আনোয়ার হোসেন (৩৫), এলেক্স এঞ্জেল গনছালভোস (২০), মোহাম্মদ সাআদ, মো. আলী (৫১), মো. সোহাগ (২৬), মো. আল হাসান (৩৩), মো. রবিউল (২৬), মো. সুজন (২৪), দিপ্ত আহম্মেদ, মো. রাকিব হাসান (৩০), মো. তৌফিকুল ইসলাম তৌফিক (৪৫), মো. আনিছুজ্জামান তাজু (৫০), মো. আল আমিন (৩১), মো. নুর হোসেন (২২), মো. মাহাবুব মাইজুল (২০), মো. মানিক (১৯), মো. সাব্বির হোসেন (২৫), মো. রাব্বি (১৯), মো. রাব্বি (২২), তানভীর (২০), রাজন আহম্মেদ ইয়াছিন (২০), বেল্লাল (১৯), মো. ইয়াসিন শাওন (২৭), আবুল কাশেম (৩৩), মো. আমির হোসেন (৩২), মো. আরিফ হোসেন জয় (৩৩), রাব্বি হাসান, মো. আশরাফুল ইসলাম (১৮), মো. নাঈম (১৮), মো. রাকিব হোসেন (২০), আবুল কালাম আজাদ (১৯), মো. সুজন (১৯), মেহেদী হাসান সাগর (২৪), মো. জীবন হোসেন (২০), মো. নুর আলম ইসলাম (২২), মো. জাহিদ হাসান (১৯), মো. ইমন (২০), আ. কুদ্দুস (২৩), মো. শরিফুল ইসলাম, গোলাম রব্বানী (২৪), মো. শাহ, মেহেদী হাসান মিরাজ (২৪), মো. আবুল হোসেন ওরফে মুন্না (২৫), মো. আবু বক্কর সিদ্দিক (৪০), মো. রমজান শরীফ (৩৫), মো. এমদাদুল (২৮) এবং মো. আবুল কালাম আজাদ (৩২)।

পুলিশ জানায়, তেজগাঁও থানা এলাকা থেকে তিনজন, শেরেবাংলা নগর থানা থেকে ছয়জন, মোহাম্মদপুর থানা থেকে ১৪ জন, আদাবর থানা থেকে ১৪ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে পাঁচজন এবং হাতিরঝিল থানা এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের ব্যাপারে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

BBS cable ad