শিরোনাম

South east bank ad

“মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে অংশীজনদের অংশগ্রহণে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত”

 প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

“মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে অংশীজনদের অংশগ্রহণে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত”


অদ্য ১৫ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, ঢাকায় মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে অংশীজনদের অংশগ্রহণে জেলা পর্যায়ের এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব ফরিদা খানম মহোদয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়।
কর্মশালায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয় বলেন, মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। তিনি এ ধরনের অপরাধ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। পাশাপাশি মানব পাচার ও চোরাচালান সংক্রান্ত যেকোনো তথ্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
কর্মশালায় মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে সরকারি সংস্থা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম এবং সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়াও এ ধরনের অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: