৯৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে পুলিশে সোপর্দ
সুনামগঞ্জের তাহিরপুরে সাড়ে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে পুলিশে সোপর্দ করলেন স্থানীয় জনতা।
বৃহস্পতিবার বিকালে থানা পুলিশ মামলা দায়ের পুর্বক দুই মাদক কারবারিকে আদালতে সোপর্দ করার পর বিচারক তাদের জেল হাজতে প্রেরণ করেন।
মামলার আসামিরা হলেন,জেলার বিশম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের আনন্দ বাজারের আব্দুর রশীদের ছেলে সোহাগ আহমদ, মমিন বাজার (ছাতারকোনা) গ্রামের নজরুল ইসলামের ছেলে হিমেল মিয়া।
বৃহস্পতিবার বিকালে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সালাউদ্দিন মোল্লা বাদী হয়ে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ২০ হাজার ৯৯০ টাকা, ৩ লাখ ৫০ হাজার টাকা মুল্যের একটি মোটরসাইকেল জব্দ দেখিয়ে ওই দুই মাদক কারবারির নামে থানায় মামলা দায়ের করেন।
শুক্রবার সকালে থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সালাউদ্দিন মোল্লা জানান, তাহিরপুরের সীমান্তবর্তী লাউরগড়ের পুরান লাউর এলাকার স্থানীয় জনতা ও আস্ সুন্নাহ যুব সমাজ কল্যাণ পরিষদের সদস্যরা বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই ইয়াবার চালান, ইয়াবা বিক্রযের নগদ টাকা,ইয়াবা সরবরাহের পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল সহ দুই মাদক কারবারিকে আটকে রাখেন। এরপর খবর পেয়ে আটককৃতদের আলামত সহ পুলিশ হেফাজতে নেওয়া হয়।


