শিরোনাম

South east bank ad

পাবনায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

 প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন   |   দেশ

পাবনায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

পাবনা সদর উপজেলায় একটি আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড গুলিসহ খন্দকার শাহরিয়ার কবির রিমন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার রাধানগর মজুমদারপাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পাবনা সদর থানা পুলিশ।

গ্রেপ্তার রিমন পাবনা শহরের রাধানগর মজুমদারপাড়ার মৃত খন্দকার হারুনুর রশিদের ছেলে।

পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই মাহবুবুল আলম ও এসআই জাকির উল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল রিমনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার সদর থানায় মামলা করা হয়েছে। পরে রিমনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

BBS cable ad

দেশ এর আরও খবর: