কক্সবাজারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নির্বাচনী ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সাথে মতবিনিময় সভা
অদ্য ০৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজার এর সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নির্বাচনী ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলার জেলা প্রশাসক মো: আ: মান্নান। এছাড়াও সভাটিতে উপস্থিত ছিলেন বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিগণ। উক্ত সভায় আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে করণীয় বিষয়ক আলোচনা করা হয়।


