জনসেবায় সরাসরি মানুষের পাশে জেলা প্রশাসকের গণশুনানি
গতকাল ০৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুর রহমান জনস্বার্থে গণশুনানি গ্রহণ করেন।
গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সেবাপ্রত্যাশীরা ব্যক্তিগত ও সামাজিক সমস্যা, চিকিৎসা সহায়তা, ভূমি-সংক্রান্ত জটিলতা, কর্মে অক্ষমতা, আর্থিক অসচ্ছলতাসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকের কাছে তাদের সমস্যার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগসহকারে তাদের বক্তব্য শ্রবণ করে সমস্যা অনুযায়ী প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি কয়েকটি বিষয়ে তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়।
একইসঙ্গে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি “আগামী ০৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ” বাস্তবায়নের লক্ষ্যে সেবাপ্রত্যাশীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়।
জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে জেলা প্রশাসন, ময়মনসিংহ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।


