শিরোনাম

South east bank ad

নাগরিক সমস্যা সমাধানে মোহাম্মদপুরের প্রতিটি হাউজিং সোসাইটির সঙ্গে বৈঠক হবে

 প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন   |   মন্ত্রী

নাগরিক সমস্যা সমাধানে মোহাম্মদপুরের প্রতিটি হাউজিং সোসাইটির সঙ্গে বৈঠক হবে

শনিবার (২৩ মে) মোহাম্মদপুর এলাকার চাঁদ উদ্যান হাউজিং ও বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ এবং এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ববি হাজ্জাজ বলেছেন, এলাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বাসিন্দারা রাস্তা ছাড়তে সহযোগিতা না করলে সরকার রাস্তা নির্মাণ করতে পারবে না। উন্নয়নের স্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে।

প্রতিমন্ত্রী জানান, মোহাম্মদপুর এলাকার প্রতিটি হাউজিং ও বাড়ি মালিক সমিতির সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করে সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বসিলা থানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য এলাকা গড়ে তুলতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো বাসা থেকে রাস্তায় বা নির্ধারিত স্থানের বাইরে ময়লা ফেললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিশু-কিশোরদের সুস্থ বিকাশে খেলার মাঠের ব্যবস্থা করার আশ্বাস দিয়ে ববি হাজ্জাজ বলেন, এলাকার নিরাপত্তা ও নাগরিক সুবিধা বাড়াতে প্রত্যেক বাসার সামনে রাস্তার পাশে দুটি করে লাইট স্থাপন এবং সম্ভব হলে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া উচিত।

গ্যাস সরবরাহ নিয়ে স্থানীয়দের অভিযোগের বিষয়ে তিনি বলেন, তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যাগুলোর দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

সভায় স্থানীয় বাসিন্দা, বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: