শিরোনাম

South east bank ad

দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

 প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন   |   মন্ত্রী

দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বুধবার (২৭ মে) পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া)সহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল-আযহা ত্যাগ, সংযম, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। এ শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা, দায়িত্ববোধ এবং মানবকল্যাণে আত্মনিয়োগের প্রেরণা জোগায়।

তিনি বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষ ঈদের আনন্দে সমভাবে অংশ নিতে পারলেই ঈদের প্রকৃত তাৎপর্য পূর্ণতা পায়। এ উপলক্ষে তিনি বিত্তবান ও সামর্থ্যবানদের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনে প্রশাসন, পুলিশসহ সরকারের বিভিন্ন সংস্থা কাজ করছে। তিনি পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানান।

বার্তায় তিনি শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির ভিত্তিতে বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: