শিরোনাম

South east bank ad

জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের আশা স্থানীয় সরকার মন্ত্রীর

 প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন   |   মন্ত্রী

জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদারের আশা স্থানীয় সরকার মন্ত্রীর
রবিবার (৫ জুলাই) বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন সহযোগী হিসেবে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-র অবদানের প্রশংসা করে ভবিষ্যতে দুই পক্ষের সম্পর্ক আরও জোরদারের আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সচিবালয়ে জাইকার প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকোর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি বলেন, দেশের অবকাঠামো উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থা, নিরাপদ পানি সরবরাহ এবং জনসেবামূলক বিভিন্ন খাতে জাইকার অবদান গুরুত্বপূর্ণ।

বৈঠকে বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, স্থানীয় সরকার খাতের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই নগর উন্নয়নসহ চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দ্রুত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। এ ক্ষেত্রে জাইকার অভিজ্ঞতা, কারিগরি সহায়তা ও বিনিয়োগ দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সাক্ষাতে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: