South east bank ad

স্মৃতিসৌধ ও জিয়া-খালেদার সমাধিতে মন্ত্রিসভার নতুন সদস্যদের শ্রদ্ধা আজ

 প্রকাশ: ২২ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন   |   মন্ত্রী

স্মৃতিসৌধ ও জিয়া-খালেদার সমাধিতে মন্ত্রিসভার নতুন সদস্যদের শ্রদ্ধা আজ

সরকারের নতুন মন্ত্রিপরিষদ সদস্যগণ আজ (২২ আগস্ট) সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর ঢাকায় ফিরে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ দুপুর ১টায় নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা প্রথমে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন। সেখানে তারা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করবেন।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে তারা ঢাকায় ফিরবেন। এরপর তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে যাবেন। সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তারা সুরা ফাতেহা পাঠ করবেন এবং রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেবেন।

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ৪ জন:

১. ড. আবদুল মঈন খান - স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

২. ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ - তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

৩. এম রশিদুজ্জামান মিল্লাত - বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

৪. সাচিং প্রু জেরী - পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ২ জন:

৫. হুমায়ুন কবির - পররাষ্ট্র মন্ত্রণালয়।

৬. মোহাম্মদ শামীম কায়সার লিংকন - ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে বঙ্গভবনে শপথ নেওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাঁদের এই দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
BBS cable ad