শিরোনাম

South east bank ad

৩৬ জুলাইয়ে তরুণরা আন্দোলনে সাহস জুগিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

 প্রকাশ: ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন   |   মন্ত্রী

৩৬ জুলাইয়ে তরুণরা আন্দোলনে সাহস জুগিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

মঙ্গলবার (২৫ আগস্ট) ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ৩৬ জুলাইয়ে তরুণরা আন্দোলনে শক্তি ও সাহস জুগিয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ নাসিব হাসান রিয়ানের আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার ৫৩ বছরে যে সাহস দেখানো সম্ভব হয়নি, ৩৬ জুলাইয়ে তরুণরা সেই সাহস দেখিয়েছে। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তারুণ্য শক্তি বীরের মতো লড়াই করেছে। বাংলাদেশের আন্দোলন-সংগ্রামে তরুণদের বিরাট ত্যাগ রয়েছে এবং তাদের অবদানে দেশ এগিয়ে যাবে।

শহীদ নাসিব হাসান রিয়ানের স্মৃতিচারণ করে তিনি বলেন, অকালে তার শাহাদাত কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। সন্তান হারানোর শোকের কোনো ভাষা নেই। যে বাবা-মা নিজের সন্তানের লাশ কাঁধে বহন করেছেন, তাদের কষ্ট অন্য কেউ পুরোপুরি অনুভব করতে পারবে না।

মন্ত্রী বলেন, এ অবস্থায় শুধু শোক প্রকাশ ও পরিবারের পাশে থেকে সমবেদনা জানানোই সম্ভব। তিনি শহীদ রিয়ানের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি শহীদের বাবা মো. গোলাম রাজ্জাককে সান্ত্বনা দেন।





BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: