শিরোনাম

South east bank ad

প্রতিবন্ধীদের সেবায় সমন্বিত উদ্যোগ, আলাদা ফাইল ও দীর্ঘমেয়াদি পুনর্বাসনের পরিকল্পনা

 প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

প্রতিবন্ধীদের সেবায় সমন্বিত উদ্যোগ, আলাদা ফাইল ও দীর্ঘমেয়াদি পুনর্বাসনের পরিকল্পনা
বৃহস্পতিবার (২ জুলাই) এম এ মুহিত বলেছেন, বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী নাগরিকদের স্বাস্থ্যসেবা, পুনর্বাসন ও অধিকার নিশ্চিত করতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। এ লক্ষ্যে প্রতিটি প্রতিবন্ধী নাগরিকের জন্য পৃথক ফাইল খোলা, দীর্ঘমেয়াদি পুনর্বাসন নিশ্চিত করা, প্রতিবন্ধীবান্ধব স্বাস্থ্যকেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং গণপরিবহনে সহজ যাতায়াতের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতকরণবিষয়ক বাস্তবায়ন কমিটির দ্বিতীয় ফলোআপ সভা শেষে তিনি জানান, চলতি অর্থবছর থেকেই ‘শিশুস্বর্গ’ কর্মসূচি দেশের ২০-২৫টি উপজেলায় সম্প্রসারণ করা হবে। এ কর্মসূচির আওতায় প্রতিবন্ধী শিশুদের প্রাথমিক শনাক্তকরণ, চিকিৎসা ও রেফারেল সেবা নিশ্চিত করা হবে। এছাড়া প্রতিটি প্রতিবন্ধী নাগরিকের চাহিদা অনুযায়ী পৃথক তথ্যভাণ্ডার তৈরি করে সমাজকল্যাণসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে পুনর্বাসন, কর্মসংস্থান ও অন্যান্য অধিকার নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, নতুন নির্মিতব্য ৫০০ উপজেলা ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠানে র‍্যাম্প, লিফট ও বিশেষ টয়লেটসহ প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি ঢাকাসহ বড় শহরগুলোতে চালু হতে যাওয়া বিদ্যুৎচালিত (ইভি) বাসে হুইলচেয়ার ব্যবহারকারীদের সহজে ওঠানামার সুবিধা রাখা হবে। তিনি বলেন, প্রতিবন্ধীদের বিষয়টি সরকার দয়া নয়, নাগরিক অধিকার হিসেবে বিবেচনা করছে এবং একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সব মন্ত্রণালয় একযোগে কাজ করছে।

BBS cable ad

মন্ত্রণালয় এর আরও খবর: