উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৭৭ কর্মকর্তা
প্রশাসনে সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৭৭ কর্মকর্তা। আজ সোমবার (১৭ আগস্ট) তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাস ও মিশনে কর্মরত ১৫ জন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পরবর্তী পদায়ন ও দায়িত্বসংক্রান্ত বিষয় উল্লেখ করা হয়েছে।


