সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ কার্যক্রম শুরু কবে
নতুন পে স্কেল অনুসারে সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম আগামীকাল সোমবার (৫ অক্টোবর) থেকে শুরু হয়ে আগামী আগামী ২০ অক্টোবর পর্যন্ত চলবে। নতুন বেতন নির্ধারণের পর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে দেওয়া হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ হবে আইবাস++ পে ফিক্সেশন মডিউলে। চাকরিজীবীরা এই পোর্টালে প্রবেশ করে নিজেদের চাকরিসংক্রান্ত তথ্য দেবেন। প্রথমে দিতে হবে নিজেদের পরিচয়।
এর মধ্যে থাকবে জাতীয় পরিচয়পত্রের তথ্য, জন্মতারিখ, বর্তমান পদ ও গ্রেড, চাকরিতে যোগদানের তারিখ এবং বর্তমান মূল বেতন। আগের বেতন নির্ধারণের তথ্যও মিলিয়ে দেখতে হবে। নতুন কাঠামোতে কার মূল বেতন কত হবে, তা বেতন নির্ধারণের মাধ্যমে ঠিক হবে।
সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের প্রক্রিয়াটি ‘পে ফিক্সেশন’ নামে পরিচিত।
আগের মূল বেতন এবং নতুন নির্ধারিত মূল বেতনের পার্থক্য, চাকরিজীবীর পদবি, গ্রেড এবং নতুন বেতন স্কেল কার্যকরের নির্দিষ্ট তারিখের ওপর ভিত্তি করে বকেয়ার পরিমাণ হিসাব করা হবে।
অর্থ বিভাগের সূত্র বলছে, নতুন স্কেলে বেতন নির্ধারণের কাজ শেষ হওয়ার পর বকেয়া বা এরিয়ার বাবদ ৩ মাসের টাকা একসঙ্গে পরিশোধ করবে সরকার। তবে প্রতিটি গ্রেড, বর্তমান মূল বেতন, নতুন কাঠামো অনুযায়ী পুনর্নির্ধারিত বেতন এবং বেতন কার্যকর হওয়ার নির্দিষ্ট তারিখের ওপর ভিত্তি করে ব্যক্তিভেদে এই বকেয়ার পরিমাণ ভিন্ন হবে।
কারো পদোন্নতি, বদলি, টাইম স্কেল, সিলেকশন গ্রেড বা উচ্চতর গ্রেড হয়ে থাকলে সেসব তথ্যও দিতে হবে। এসব তথ্যের পক্ষে থাকা অফিস আদেশ ও প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখতে হবে।.