শিরোনাম

South east bank ad

স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অবহেলা ও জবাবদিহিতার অভাব রয়েছে: ডা. জুবাইদা রহমান

 প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০২:১৩ অপরাহ্ন   |   অন্যান্য

স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অবহেলা ও জবাবদিহিতার অভাব রয়েছে: ডা. জুবাইদা রহমান

বাংলাদেশের স্বাস্থ্য খাত বহু বছর ধরে অবহেলা ও জবাবদিহিতার অভাবে ভুগছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, দেশের মানুষকে স্বাস্থ্যসেবার ব্যয়ের প্রায় ৭২ শতাংশ নিজস্ব অর্থ থেকে বহন করতে হয়, যা অনেক পরিবারের জন্য অসুস্থতাকে দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ হিসেবে দাঁড় করিয়েছে।

 মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, দেশে অসংক্রামক রোগের প্রকোপ বাড়ছে। একই সঙ্গে জনসংখ্যার দ্রুত বার্ধক্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং দ্রুত নগরায়নের কারণে স্বাস্থ্যসেবার চাহিদা ও সেবা গ্রহণের ধরনে বড় ধরনের পরিবর্তন আসছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজন রয়েছে।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, অর্থমন্ত্রী আমির খসরুসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন
BBS cable ad

অন্যান্য এর আরও খবর: