সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমারকে গ্রেপ্তারে পরোয়ানা জারি
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ।
এর আগে রেজিস্ট্রারের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। এরপর ট্রাইব্যুনাল-২-এ শুনানি হয়।
পরে তা আমলে নিয়ে পলাতক ধনঞ্জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। একই মামলায় জাহাংগীর আলম আদালতে হাজির ছিলেন।


