শিরোনাম

South east bank ad

চুয়াডাঙ্গায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি

 প্রকাশ: ০৬ মে ২০২৬, ০১:৪০ অপরাহ্ন   |   বিজিবি

চুয়াডাঙ্গায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি

চুয়াডাঙ্গায় প্রায় ৩ কোটি টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির ব্যাটালিয়ন সদরে এসব মাদক ধ্বংস করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ আগস্ট থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অভিযানে জব্দ করা ৩ কোটি ১৮ লাখ ৭৬ হাজার ৬৬৫ টাকার মাদকদ্রব্য এদিন ধ্বংস করা হয়।

ধ্বংস করা মাদকের মধ্যে ছিল ৩ হাজার ৯৮৩ বোতল বিদেশি মদ, ১০ হাজার ৬১৭ বোতল ফেনসিডিল, ২৯ বোতল বিয়ার, ২৩৮ দশমিক ৭৯ কেজি গাঁজা, ১ দশমিক ৮৫৭ কেজি হেরোইন, ১ দশমিক ৮৯ কেজি কোকেন, ২৫ হাজার ৪৮৫ পিস বিভিন্ন নেশাজাতীয় ট্যাবলেট এবং ১৯টি নেশাজাতীয় ইনজেকশন।

মাদক ধ্বংস কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার জেনারেল মাহমুদুল হাসান। তিনি বলেন, যে মাদক সেবন করে সে নিজেও ধ্বংস হয়, পরিবার ধ্বংস করে এবং সমাজ ক্ষতিগ্রস্ত হয় এমনকি রাষ্ট্রীয়ভাবে একটি বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সীমান্ত অতিক্রম করে যাতে বাংলাদেশে এসব মাদক প্রবেশ করতে করতে না পারে সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। অন্যান্য সংস্থাও তাদের নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে

এ সময় কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, সীমান্ত থেকে মাদকদ্রব্য জব্দ করার জন্য যেখানে যেখানে নতুন বিওপি প্রয়োজন তা স্থাপন করা হবে। একইসাথে বিজিবির কার্যক্রম আরো গতিশীল করতে মেহেরপুরে নতুন একটি ব্যাটালিয়ন প্রতিষ্ঠার চেষ্টা চলছে। তিনটার জায়গায় চারটা ব্যাটালিয়ন হলে আমাদের জব্দকৃত পণ্যের তালিকা বাড়বে ও সীমান্ত আরো শক্তিশালী হবে।

BBS cable ad

বিজিবি এর আরও খবর: