জনবান্ধব ভূমিসেবা নিশ্চিতকরণে শেরপুরে 'জেলা ভূমিসেবা কেন্দ্র' এর শুভ উদ্বোধন
ভূমি মন্ত্রণালয় এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় শেরপুর জেলায় যাত্রা শুরু করলো আধুনিক 'জেলা ভূমিসেবা কেন্দ্র'।
শেরপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ ফরিদা ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এখন থেকে এই সেবা কেন্দ্রের মাধ্যমে শেরপুর জেলাবাসী ভূমি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা এক জায়গায় ও বিনামূল্যে পাবেন। এখানে যেসব সেবা পাওয়া যাবে:
* ভূমি উন্নয়ন কর প্রদান
* নামজারি (মিউটেশন) আবেদন
* খতিয়ান (পর্চা) সংগ্রহ
* মৌজা ম্যাপ ও অন্যান্য ভূমিসেবা
উদ্বোধন শেষে মান্যবর জেলা প্রশাসক মহোদয় সেবা কেন্দ্রের ভেতরের ডিজিটাল কার্যক্রম এবং কম্পিউটারাইজড সেবা প্রদান পদ্ধতি স্বশরীরে পর্যবেক্ষণ করেন। জনবান্ধব ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে জেলা প্রশাসনের এই আধুনিক উদ্যোগ শেরপুরের নাগরিকদের ভূমি সংক্রান্ত ভোগান্তি অনেকাংশেই কমিয়ে আনবে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


