মানিকগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত
গতকাল রোববার ১২ সেপ্টেম্বর সম্মেলন কক্ষ জেলা প্রশাসকের কার্যালয়ে সেপ্টেম্বর-২১ইং মাসের জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
জেলা উন্নয়ন সমন্বয় সভায় সভাপতিত্ব করেন মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা প্রশাসক মানিকগঞ্জ। উক্ত সভার সঞ্চালনা করেন সানোয়ারুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), মানিকগঞ্জ।


