শিরোনাম

South east bank ad

ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ, অবশেষে উদ্ধার কলাবাগান থানার এসআই রাকিবুল

 প্রকাশ: ২১ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন   |   মেট্রোপলিটন পুলিশ

ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ, অবশেষে উদ্ধার কলাবাগান থানার এসআই রাকিবুল

রাজধানীর কলাবাগান থানার নিখোঁজ উপপরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকারের সন্ধান মিলেছে। প্রায় ২৪ দিন নিখোঁজ থাকার পর বুধবার দুপুরে রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক।
 
তিনি জানান, এসআই রাকিবুল হাসানকে উদ্ধার করা হয়েছে। তবে এতদিন তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। তার সঙ্গে কথা বলে পরে বিস্তারিত জানানো হবে।

ব্যারাক থেকে বেরিয়ে নিখোঁজ, অবশেষে উদ্ধার কলাবাগান থানার এসআই রাকিবুল
কলাবাগান থানার এসআই নিখোঁজ

থানা সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়ার পর রাকিবুল হাসানকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন।

গত ৩০ এপ্রিল ডিউটিতে যোগ না দিয়ে সিভিল ড্রেসে ব্যারাক থেকে বের হয়ে যান এসআই রাকিবুল হাসান সরকার। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
BBS cable ad