শিরোনাম

South east bank ad

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১

 প্রকাশ: ২৫ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন   |   মেট্রোপলিটন পুলিশ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৫৩টি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৫ জন, লালবাগে ২৩, ওয়ারীতে ৭২, মতিঝিলে ৭৫, তেজগাঁওয়ে ৫৩, মিরপুরে ১২৭, গুলশানে ৪২, উত্তরা বিভাগে ৭০ এবং গোয়েন্দা বিভাগে ৪ জন রয়েছেন।


অভিযানকালে ৪টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, ৩২ হাজার ১৬১টি ইয়াবা, ২০ কেজি ৭১১ গ্রাম গাঁজা, ২ গ্রাম হেরোইন, ১৭টি মোবাইল ফোন, একটি প্রাইভেটকার ও একটি সিএনজি উদ্ধার করা হয়েছে। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

BBS cable ad