শিরোনাম

South east bank ad

‘সড়কে হাট নয়, পশুর হাটে থাকতে পারে সেনাবাহিনী-বিজিবি’

 প্রকাশ: ০৬ মে ২০২৬, ০১:১৫ অপরাহ্ন   |   মন্ত্রী

‘সড়কে হাট নয়, পশুর হাটে থাকতে পারে সেনাবাহিনী-বিজিবি’

রাজধানী ঢাকাসহ সারা দেশের কোনো সড়কেই হাট বসানো যাবে না। সেই সঙ্গে পশুর হাট ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এবং যানজট এড়াতে সেনাবাহিনীর পাশাপাশি বিবিজি, র‍্যাব মোতায়েন করা হতে পারে।

বুধবার (৬ মে) রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শনে গিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ কথা বলেন।

তিনি বলেন, প্রতিবছর গাবতলী পশুর হাট ঘিরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এবার ঢাকাসহ সারা দেশের কোনো সড়কেই হাট বসানো যাবে না বলে নির্দেশ দিয়েছেন।

এদিন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের পুলিশের পাশাপাশি প্রয়োজন হলে সেনাবাহিনী, র‍্যাব মোতায়েন করা হবে। বিজিবিও মোতায়েন করা হবে। এর বাইরে এখানে স্বাস্থ্য ক্যাম্প থাকবে।
পাশাপাশি ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক (ভলান্টিয়ার) দল থাকবে, যারা হাট ব্যবস্থাপনায় সহযোগিতা করবে।

মীর শাহে আলম জানান, বিভিন্ন পক্ষ থেকে পাওয়া কিছু সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সে অনুযায়ী ইজারাদার ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে।

তিনি আরো জানান, হাট এলাকায় ওয়াচটাওয়ার স্থাপনসহ নকল টাকা ব্যবহার রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।রাজধানী ঢাকাসহ সারা দেশের কোনো সড়কেই হাট বসানো যাবে না। সেই সঙ্গে পশুর হাট ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এবং যানজট এড়াতে সেনাবাহিনীর পাশাপাশি বিবিজি, র‍্যাব মোতায়েন করা হতে পারে।

বুধবার (৬ মে) রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শনে গিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ কথা বলেন।

তিনি বলেন, প্রতিবছর গাবতলী পশুর হাট ঘিরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এবার ঢাকাসহ সারা দেশের কোনো সড়কেই হাট বসানো যাবে না বলে নির্দেশ দিয়েছেন।

এদিন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের পুলিশের পাশাপাশি প্রয়োজন হলে সেনাবাহিনী, র‍্যাব মোতায়েন করা হবে। বিজিবিও মোতায়েন করা হবে। এর বাইরে এখানে স্বাস্থ্য ক্যাম্প থাকবে।
পাশাপাশি ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক (ভলান্টিয়ার) দল থাকবে, যারা হাট ব্যবস্থাপনায় সহযোগিতা করবে।

মীর শাহে আলম জানান, বিভিন্ন পক্ষ থেকে পাওয়া কিছু সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সে অনুযায়ী ইজারাদার ও প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে।

তিনি আরো জানান, হাট এলাকায় ওয়াচটাওয়ার স্থাপনসহ নকল টাকা ব্যবহার রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: