জুট মিলসে রুফটপ সোলার স্থাপনের উদ্বোধন করলেন জ্বালানি প্রতিমন্ত্রী
ফরিদপুরের জোবাইদা করিম জুট মিলস লিমিটেডে রুফটপ সোলার স্থাপনের উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
জুম প্ল্যাটফরমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎসচিব মিরানা মাহরুখ ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব এবং ওজোপাডিকোর চেয়ারম্যান নূর আহ্মদ।
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জোবাইদা করিম জুট মিলস লিমিটেডের চেয়ারম্যান জাহাঙ্গীর মিয়াসহ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।


