শিরোনাম

South east bank ad

জনগণের সুফল নিশ্চিত করে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ পর্যটনমন্ত্রীর

 প্রকাশ: ২৩ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন   |   মন্ত্রী

জনগণের সুফল নিশ্চিত করে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ পর্যটনমন্ত্রীর

শনিবার (২৩ মে)  জনগণের অর্থে বাস্তবায়িত প্রকল্পের সুফল জনগণের কাছেই ফিরিয়ে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল মাসের আরএডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চলমান প্রকল্পগুলোর অবশিষ্ট কাজ দ্রুত শেষ করতে হবে। ভবিষ্যতে বিমান ও পর্যটন খাতে নতুন প্রকল্প গ্রহণের আগে আর্থিক সক্ষমতা যথাযথভাবে যাচাই করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, অবকাঠামো নির্মাণের আগে সুপরিকল্পিত কর্মপরিকল্পনা থাকতে হবে এবং ঠিকাদারদের কাজের অগ্রগতি পর্যবেক্ষণে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সব পর্যায়ে কঠোর নজরদারির নির্দেশ দেন মন্ত্রী।

মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতার–এর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ মন্ত্রণালয় ও বেবিচকের ঊর্ধ্বতন।


BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: