শিরোনাম

South east bank ad

সাত দিন পর খুলছে সচিবালয়, এখনো ফেরেনি কর্মচাঞ্চল্যতা

 প্রকাশ: ০১ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন   |   মন্ত্রণালয়

সাত দিন পর খুলছে সচিবালয়, এখনো ফেরেনি কর্মচাঞ্চল্যতা

পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি শেষে খুলেছে সরকারি অফিস। তবে প্রথম কর্মদিবসে বাংলাদেশ সচিবালয়ে পুরোপুরি কর্মচাঞ্চল্য ফেরেনি। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অনেক কক্ষেই কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি ছিল হাতে গোনা।
 
অপরদিকে, দীর্ঘ ছুটির পর সহকর্মীদের সঙ্গে দেখা হওয়ায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলিতে ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে অনেককে।

সোমবার (১ জুন) সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন ভবন ঘুরে এমন চিত্র দেখা গেছে৷ 
 

সরেজমিন দেখা গেছে, অনেক কর্মকর্তা-কর্মচারী এখনো ছুটিতে রয়েছেন। ফলে বেশ কিছু কক্ষে নির্ধারিত সংখ্যার তুলনায় উপস্থিতি ছিল অনেক কম। কোনো কোনো কক্ষ ছিল একেবারেই ফাঁকা।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টার কিছু পরে সচিবালয়ে প্রবেশ করেন। সকালেই সচিবালয়ে প্রবেশ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, অনেকেই ছুটি শেষে ঢাকা ফিরেছেন৷ অনেকের আবার অতিরিক্ত ছুটি রয়েছে৷ সব মিলিয়ে কয়েক দিনের মধ্যে সচিবালয় আবার আগের মতো অবস্থায় চলে যাবে৷
 
খাদ্য মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা রাসেল বলেন, লম্বা ছুটি শেষে আজ সকালেই অফিসে এসেছি৷ অনেকে এখনো আসেনি৷ কারো কারো বাড়তি ছুটি আছে৷

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঈদের ছুটি শেষে অনেকেই এখনো রাজধানীতে ফিরছেন। ফলে প্রথম কর্মদিবসে উপস্থিতি কিছুটা কম থাকলেও আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

এর আগে গত বৃহস্পতিবার (২৮ মে) দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কুরবানির ঈদ উদযাপিত হয়েছে। ঈদ উপলক্ষ্যে গত ২৫ মে থেকে শুরু হয় সরকারি চাকরিজীবীদের টানা সাত দিনের ছুটি। ছুটি শেষ হয়েছে রোববার (৩১ মে)।
BBS cable ad

মন্ত্রণালয় এর আরও খবর: