South east bank ad

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক

 প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন   |   মন্ত্রণালয়

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আনোয়ারুল ইসলাম। তিনি প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের প্রধান বিদ্যুৎ পরিদর্শক পদে কর্মরত ছিলেন।

রবিবার (২২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অপর প্রজ্ঞাপনে মহাপরিচালক মিজ শাহীনা ফেরদৌসীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

এর আগে, চলতি বছরের ২২ এপ্রিল অধিদপ্তরের নতুন মহাপরিচালক পদে নিযুক্ত হয়েছিলেন মিজ শাহীনা ফেরদৌসী। তার আগে তিনি বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক পদে কর্মরত ছিলেন।.
BBS cable ad

মন্ত্রণালয় এর আরও খবর: