সাময়িক বরখাস্ত থাকা অর্থ বিভাগের কর্মকর্তা এবার বাধ্যতামূলক অবসরে
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এক ব্যক্তিগত কর্মকর্তাকে (পিও) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাধ্যতামূলক অবসর পাওয়া কর্মকর্তার নাম মো. রায়হানুল ইসলাম। তিনি অর্থ বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা (গ্রেড-১০) হিসেবে কর্মরত ছিলেন। সাময়িক বরখাস্ত থাকা অবস্থায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রশাসন-৪ অধিশাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
গত ১৯ নভেম্বর প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. রায়হানুল ইসলাম ২০২৬ সালের ৫ জানুয়ারি থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। ৬০ দিন বা তার বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণ ও পলায়নের অভিযোগ আনা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে ২০২৬ সালের ১ নম্বর বিভাগীয় মামলা করা হয়।