শিরোনাম

South east bank ad

মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট!

 প্রকাশ: ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন   |   মন্ত্রণালয়

মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট!

সরকারি চাকরিজীবীদের নতুন জাতীয় বেতন কাঠামো বা পে স্কেল অনুমোদনের জন্য আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে উত্থাপন করা হতে পারে। ওই দিন অনুমোদন পেলে আগামী বৃহস্পতিবারের মধ্যেই তা প্রজ্ঞাপন আকারে জারি করা হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের একটি সংশ্লিষ্ট সূত্র।
অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা বলেন, ‘নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হতে পারে আগামী সপ্তাহের মধ্যেই। ইতোমধ্যে সবকিছু চূড়ান্ত করা হয়েছে। আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে।
নতুন বেতন কাঠামো এজেন্ডাভুক্ত করে অনুমোদনের জন্য উত্থাপনের প্রস্তুতি চলছে। ওই দিন অনুমোদন হলে বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে।’

যদিও মন্ত্রিসভায় অনুমোদনের জন্য চূড়ান্ত খসড়ায় বেতন-ভাতা বৃদ্ধির হার সম্পর্কে জানাতে রাজি হননি অর্থ বিভাগের কর্মকর্তারা।

এর আগে গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেন, ‘সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো মুহূর্তে তা ঘোষণা হতে পারে।

BBS cable ad