মিরপুরে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।
গ্রেপ্তাররা হলেন- মো. ইকবাল হোসোইন, আব্দুল কাইয়ুম, মো. আল আমিন, জাহাঙ্গীর হুদা (৪৩), মো. জাকির হোসেন (৩৫), জুম্মন ওরফে বাবলা (৩৩), মো. বনি ওরফে রনি (৩৫), তানজিলা মুস্তফা আরজু (২৬), মো. আব্দুল কবির খান, মনির (৩০), মো. জাহাঙ্গীর (৪৫), মো. মোমিন (২৯), মো. খাইরুল বাশার (১৯), মো. মিনহাজ তামিম (১৯), আব্দুল্লাহ আল মাসুম বাঁধন (২৩), ফারুক আহমেদ (৪২), মো. জুবায়ের আলম (২৭), মো. ফেরদৌস (১৯), সোলাইমান (২৫), সানিউল ইসলাম (৩৫), সোহেল (৩০), মো. তরিকুল (১৯), মো. শান্ত (১৯), মো. রাসেল (২৫), মো. শিহাব (২৩), মোসা. বৈশাখী (২২), রনি (৩৬), মোহাম্মদ আলাউদ্দিন সিকদার (৪৪), মো. হাসান আলী (৩০), মো. রাশেদ (৩১) ও মো. হাসান (৩০)।
উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় মিরপুর মডেল থানা পুলিশ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জনকে গ্রেপ্তার করে।
পরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।


