সিঙ্গাপুরের বিদায়ী কূটনীতিকের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি।
রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পুলিশের সক্ষমতা বৃদ্ধি, বিমানবন্দর ও স্থলবন্দরের সীমান্ত নিরাপত্তা আধুনিকায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে মিচেল লি বাংলাদেশের সীমান্ত ও ইমিগ্রেশন নিরাপত্তায় আধুনিক প্রযুক্তি ব্যবহারে সিঙ্গাপুরের কারিগরি সহায়তার আগ্রহের কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রীও সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর ইমিগ্রেশন ও সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি পুলিশ প্রশিক্ষণ ও উগ্রবাদ মোকাবিলায় দুই দেশের সহযোগিতা বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।


