শিরোনাম

South east bank ad

মিরপুরে কিশোর গ্যাং সদস্যসহ গ্রেফতার ১০৩

 প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন   |   পুলিশ

মিরপুরে কিশোর গ্যাং সদস্যসহ গ্রেফতার ১০৩


জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক নির্মূল, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনের লক্ষ্যে রাজধানীর মিরপুর বিভাগে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৩ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার (২২ মে) মিরপুর বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারদের হেফাজত থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে মিরপুর মডেল থানা এলাকা থেকে ২৪, পল্লবী থানা থেকে ২৮, কাফরুল থানা থেকে চার, শাহআলী থানা থেকে ১২, দারুস সালাম থানা থেকে ১১, ভাষানটেক থানা থেকে ্ট এবং রূপনগর থানা থেকে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এন এম নাসিরুদ্দিন আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
BBS cable ad

পুলিশ এর আরও খবর: