শিরোনাম

South east bank ad

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

 প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন   |   পুলিশ

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৮ জুলাই) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ সভাপতি এবং ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শামীমা পারভিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নবগঠিত ১৫১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও রয়েছেন ১০ জন সহসভাপতি, ৭ জন যুগ্ম সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, ৬ জন সহসাংগঠনিক সম্পাদক, একজন অর্থ সম্পাদক, একজন সহঅর্থ সম্পাদক, একজন দপ্তর সম্পাদক, একজন সহদপ্তর সম্পাদক, একজন আইনবিষয়ক সম্পাদক, একজন সহকারী আইনবিষয়ক সম্পাদক, একজন আন্তঃসার্ভিস সমন্বয়বিষয়ক সম্পাদক, একজন সহকারী আন্তঃসার্ভিস সমন্বয়বিষয়ক সম্পাদক, একজন প্রচার সম্পাদক, একজন সহকারী প্রচার সম্পাদক, একজন প্রকাশনাবিষয়ক সম্পাদক, একজন সহকারী প্রকাশনাবিষয়ক সম্পাদক, একজন স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, একজন সহকারী স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, একজন গবেষণা ও উন্নয়ন সম্পাদক, একজন সহকারী গবেষণা ও উন্নয়ন সম্পাদক, একজন তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, একজন সহকারী তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক, একজন ক্রীড়া সম্পাদক, একজন সহকারী ক্রীড়া সম্পাদক, একজন সাংস্কৃতিক সম্পাদক, একজন সহকারী সাংস্কৃতিক সম্পাদক, একজন মহিলাবিষয়ক সম্পাদক, একজন সহকারী মহিলাবিষয়ক সম্পাদক, একজন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক, একজন সহকারী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক, একজন আপ্যায়ন সম্পাদক, একজন সহকারী আপ্যায়ন সম্পাদক এবং ৯৭ জন সদস্য।

পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত এ কমিটি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দায়িত্ব পালন করবে

BBS cable ad