তেজগাঁও এলাকায় বিশেষ অভিযানে ৭৪ জন গ্রেফতার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
নিয়াজ মেহেদী বলেন, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন মো. মাহিন (১৯), মো. জাহিদ (২২), মো. জুয়েল ইসলাম (২৭), মো. লিমন (২২), মো. জিহাদ (২০), মো. আনোয়ার হোসেন (৪৫), মোশারফ হোসেন সুজন (৩৫), রানা (৩০), মো. মানিক (২০), মো. সজিব (১৯), মো. আরিফ (২৪), মো. রবিন (২২), সুরমত আলী (৫১), রাকিব হোসেন (২৪), মো. আরিফ হোসেন (২৭), মো. আসলাম প্র: আলম (৩০), জাবির আহমেদ সুমন (২৮), শরীফ উদ্দিন বাবু (২১), নাজমুল হাসান (২৩), মো. ইমন (২৩), মো. জুয়েল (২২), শাহ মমিনুল হক, মো. কিশান সিরাজী, মো. আসলাম, শাহ মমিনুল হক, মো. হাসান (২০), মো. রাজু আহমেদ (৪০), রিপন (৩৫), মো. আকাশ (২৮), মো. সোহেল (৩০), মামুন (২০), মো. জুয়েল (২২), মো. হাবীব হাসান (২৫), মো. মিলন (২১), মো. শরীফ (১৮), মো. রাকিব ওরফে রাসেল (২৫), শাহ মমিনুল হক, মো. রাসেল (২৪), মো. সঞ্জিব সিকদার (২৬), মো. টুটুল ইসলাম (২৪), মো. সিফাত (২২), দুলাল মিয়া (৩৫), মো. সাজেদুর রহমান ওরফে নীরব (৩২), আইয়ুব আলী (৪৫), স্বপন মন্ডল (৪২), মো. জনি (২০), মো. সেলিম (৩৫), পবিত্র দাস (২১), মোশারফ হোসেন (৩৫), মো. সাজেদুর রহমান ওরফে নীরব (৩২), মো. ফাহিম (১৯), মো. সোহাগ (৩৫), মো. সেলিম (৩৫), মো. জোবাইদুল (৩৬), মো. সম্রাট (২৩), মো. সুজন (২৭), মো. মহসিন হোসেন (২২), মো. সোহেল হোসেন (৩৫), মো. শীতল সরকার (৪০), দীপন কর্মকার (১৮), জসীম আলী (১৮), মো. খাদিমুল হাসান নাইম (১৯), মো. শান্ত (১৯), মো. বাহাদুর খান (৩৮), মো. আলমগীর ইসলাম (৩৪), মো. আশরাফুল ইসলাম আশিক (২৬), মো. ফারুক মিয়া (৪০), মো. সজিব (২৫), মো. নাজমুল হোসেন (২১), মোসা. রোজিনা বেগম ওরফে নদী (৩৫), মো. রুবেল (২৮), মো. আজিজুর রহমান (৩৬) এবং মো. ইয়ামিন হোসেন (১৯) ও মো. জহিরুল ইসলাম জয়।
গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


