বিভিন্ন ইউনিটে পুলিশের ৭ কর্মকর্তা বদলি
বাংলাদেশ পুলিশের ৭ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এক আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশ অনুযায়ী, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমানকে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদীকে কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিহা মেহেবুবাকে বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া রাঙামাটির বেতবুনিয়ায় পিএসটিএসে সংযুক্ত সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলামকে সিরাজগঞ্জের উল্লাপাড়া সার্কেলে এবং হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসাইন সাঈদীকে বান্দরবানের লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
.

