শিরোনাম

South east bank ad

বঙ্গবন্ধুর জন্মদিনে মালিতে শিশুদের শিক্ষাসামগ্রী দিল পুলিশ

 প্রকাশ: ১৯ মার্চ ২০২২, ০২:৪৮ পূর্বাহ্ন   |   পুলিশ

বঙ্গবন্ধুর জন্মদিনে মালিতে শিশুদের শিক্ষাসামগ্রী দিল পুলিশ
বিডিএফএন লাইভ.কম

মালিতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছেন দেশটিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ পুলিশের ব্যানএফপিইউ-২ এর সদস্যরা। 

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গতকালৃ বৃহস্পতিবার (১৭ মার্চ) মিনুস্মা গুন্দাম ক্যাম্পে ‘বঙ্গবন্ধু তোরণ’ নির্মাণ করেন ব্যানএফপিইউ-২ এর কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান। 

স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় তোরণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও সালাম নিবেদন করেন ব্যানএফপিইউ-২ এর কমান্ডার, সদস্যরা ও আনপোল আইপিও টিম লিডার।

সকাল ৯টায় গুন্দাম শহরের ইকোলে ফন্ডোমেন্টালে  ইরাহিমা সিদি টুরে নামে ঐতিহ্যবাহী একটি স্কুলের ৫৪৩ জন শিক্ষার্থীকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী আলোচনা করা হয়। 

পরে তাদের মাঝে বিভিন্ন শিক্ষাসামগ্রী যেমন- বই, খাতা, কলম, পেন্সিল, কম্পাস বক্স তুলে দেন ব্যানএফপিইউ-২ এর কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান। 

এ সময় গুন্দাম শহরের মেয়র, শিক্ষা কর্মকর্তা, স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা, আনপোল সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিশুরা এ উপহার সামগ্রী পেয়ে বাংলাদেশ ও বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা ব্যক্ত করে।  

এছাড়াও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। আলোচনা সভায় জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে দেশপ্রেম ও মানবসেবায় সবাইকে উদ্বুদ্ধ করেন ব্যানএফপিইউ-২ কমান্ডার। 

পরে জাতির পিতাসহ তার পরিবারের সব সদস্যের সুস্থতা, নিরাপত্তা ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করা হয়।
BBS cable ad