শিরোনাম

South east bank ad

যুগ্মসচিব পদে পদোন্নতি আসছে

 প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন   |   সচিব

যুগ্মসচিব পদে পদোন্নতি আসছে

 
সিভিল প্রশাসনের দুই ব্যাচে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা পদোন্নতি পাচ্ছেন। উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিতে সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে

প্রধানমন্ত্রীর অনুমোদনের পর বৃহস্পতিবার (৯ জুলাই) পদোন্নতির আদেশ জারি হতে পারে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৪ ও ২৫তম ব্যাচের বাদ পড়া কর্মকর্তাদের যুগ্মসচিব পদে পদোন্নতি দিচ্ছে সরকার।

বাদপড়া কর্মকর্তাদের পদোন্নতি দিতে সার-সংক্ষেপ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। পদোন্নতি দিতে এর আগে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) সভায় সুপারিশ করা হয়েছে।

২৪তম ব্যাচের প্রায় ১৯০ জনেরও বেশি কর্মকর্তা উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতির সুপারিশ করা হয়েছে। নিয়ম অনুযায়ী তাদের পরবর্তী ধাপে (অতিরিক্ত সচিব) পদোন্নতির বিষয়টিও পর্যালোচনার অধীনে রয়েছে।

এর আগে ২৪তম ব্যাচের ৮০ জনকে পদোন্নতি দেওয়া হয়। আর ১৩৮ জন বাকি ছিল। পদোন্নতির জন্য বিবেচনায় নেওয়া হয় ১৯০ জন (প্রশাসনসহ অন্যান্য ক্যাডার)।
আর ২৫তম ব্যাচের মোট ১৭০ জনের মধ্যে ৮০ জনকে বিবেচনায় নেওয়া হয়। বাকিদের পরে পদোন্নতি দেওয়া হবে।

২৫তম ব্যাচের কর্মকর্তারা ইতোমধ্যেই ৮০ জন উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন এবং তাদের অনেকে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। জেলা প্রশাসক বা ডিসি হিসেবে দায়িত্ব পালন করছেন।

দুই ব্যাচের প্রায় দুই শতাধিক কর্মকর্তা পদোন্নতি পেতে পারেন। তবে দুই ব্যাচে যেসব কর্মকর্তা মামলা সংক্রান্ত জটিলতায় আছেন তাদের পদোন্নতি বিবেচনায় নেওয়া হচ্ছে না।

অন্যদিকে প্রশাসন ক্যাডারের সমান্তরালে অন্য ২৫টি ক্যাডারের কর্মকর্তারাও (যারা ২৫তম ব্যাচের) সুপিরিয়র সার্ভিসে পদোন্নতির জন্য কাজ করছেন, তবে কোটা প্রথা এবং বিভিন্ন শর্তের কারণে তাদের পদোন্নতি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা ও অসন্তোষ রয়েছে।
BBS cable ad

সচিব এর আরও খবর: