শিরোনাম

South east bank ad

একসঙ্গে পদোন্নতি পেলেন ১০ ডিসি

 প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন   |   সচিব

একসঙ্গে পদোন্নতি পেলেন ১০ ডিসি

 
একযোগে ১৭৯ জন উপসচিবকে যুগ্মসচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে পদোন্নতি পেয়েছেন ১০ জেলার ডিসি।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ১৭২ জনকে পদোন্নতি দিয়ে যুগ্মসচিব করার তথ্য জানানো হয়। পরে পৃথক আরেক প্রজ্ঞাপনে বিভিন্ন দেশের দূতাবাস, হাইকমিশন ও দপ্তরে দায়িত্বরত সাতজন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত জেলা প্রশাসকরা (ডিসি) হলেন— মো. নূরুল করিম ভুইয়া (গাজীপুর), আবু ছালেহ মো. মুসা জঙ্গী (চাঁপাইনবাবগঞ্জ), কাজী শহিদুল ইসলাম (রাজশাহী), মোহাম্মদ নায়িরুজ্জামান (নীলফামারী), ফরিদা খানম (ঢাকা), শরীফা হক (টাঙ্গাইল), তাহসিনা বেগম (শরীয়তপুর), মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা (চট্টগ্রাম) এবং মোতাকাব্বীর আহমেদ (মাগুরা) ও পটুয়াখালীর ডিসি মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
BBS cable ad

সচিব এর আরও খবর: