শিরোনাম

South east bank ad

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিবের নামে ভুয়া ফোনকল

 প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন   |   সচিব

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিবের নামে ভুয়া ফোনকল

প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এর নাম নিয়ে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের ভুয়া ফোনকল করছেন প্রতারক চক্র।

রোববার (১২ জুলাই) বিকাল ৫.০০ টা নাগাদ একটি নম্বর থেকে এই ভুয়া কল করা হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক কর্মকর্তাকে।

একাডেমির জনসংযোগ ও আইসিটি কর্মকর্তা (অ.দা) সাবিনা ইয়াসমিন জানান, কাজ থাকায় অফিস সময়ের পরেও শাখায় অবস্থান করছিলাম। একবার ফোনকল আসে ৫.০১ মিনিটে, ব্যস্ততার কারণে রিসিভ করা হয়নি। পরেরবার ৫.০৪ মিনিটে কল করে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন পরিচয় দিয়ে কথা বলেন প্রতারক। একাডেমির দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা হওয়ায় সবধরনের ফোন কল রিসিভ করে তথ্য প্রদান করতে হয়।

প্রশিক্ষণ থেকে শুরু করে অনুষ্ঠানসংক্রান্ত বিষয়েও সাধারণ মানুষ, শিল্পী, দর্শক কিংবা সরকারের বিভিন্ন দপ্তর থেকেও সবসময়ই কল করে নানা তথ্য চান। কিন্তু এ ধরনের ভুয়া ফোনকল সাময়িক সময়ের জন্য হলেও কার্যক্রম বাধাগ্রস্ত করে। তাছাড়া প্রধানমন্ত্রীর দপ্তরের মতো সেনসেটিভ বিষয়ে প্রতারকদের এধরনের ফোনকল থেকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানাই।’

এই সরকারি কর্মকর্তা জানান, ৩ মিনিটের ফোনকলে সে একাডেমি সংক্রান্ত বিষয়ে আপডেট জানতে চায় এবং কর্মকর্তার কাজের ইতিবাচক প্রশংসা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে অতিরিক্ত দায়িত্ব প্রদানের বিষয়ে কথা বলে।

তার কথায় সন্দেহ হওয়ায় পরে খোঁজখবর নিয়ে জানতে পারেন এটি একটি ভুয়া ফোনকল। তবে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এই কর্মকর্তা।

এ ধরনের প্রতারকদের কারণে যারা প্রকৃত অর্থেই তথ্য চান, তারা ক্ষতিগ্রস্ত হোন এবং এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়।

BBS cable ad