বিমান বাহিনী প্রধান কর্তৃক যুক্তরাষ্ট্রে প্যাসিফিক এয়ার চীফগনের সিম্পোজিয়ামে অংশগ্রহণ
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ
মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি (Chief of Air Staff
Air Chief Marshal Hasan Mahmood Khan, BBP, OSP, GUP, nswc, psc) General Kevin
B. Schneider, Commander, Pacific Air Forces এর আমন্ত্রণে গত ১১-১৫ মে ২০২৬ তারিখ
যুক্তরাষ্ট্র সফর করেন। সফরকালে বিমান বাহিনী প্রধান Honolulu, Hawaii - তে অনুষ্ঠিত
‘The
2026 Pacific Air Chiefs Symposium (PACS 26)’ এ অংশগ্রহণ
করেন। উক্ত সিম্পোজিয়ামে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিমান বাহিনীর নেটওয়ার্কিং ও তথ্য
আদান-প্রদান নিয়ে আলোচনা করেন।
বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে
বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা
পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।


