'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬' এর মানিকগঞ্জ জেলা পর্যায়ের ফুটবল (বালক এবং বালিকা) খেলার ফাইনাল অনুষ্ঠিত
আজ ১২ মে, ২০২৬ তারিখে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে জেলা প্রশাসন, মানিকগঞ্জ ও জেলা ক্রীড়া অফিস, মানিকগঞ্জ কর্তৃক আয়োজিত 'নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬' এর মানিকগঞ্জ জেলা পর্যায়ের ফুটবল (বালক এবং বালিকা) খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়। ফুটবল বালক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঘিওর উপজেলা দল ও ফুটবল বালিকা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে দৌলতপুর উপজেলা দল।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সকলকে অনুপ্রাণিত করেছেন মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব নাজমুন আরা সুলতানা।


