শিরোনাম

South east bank ad

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ঢাকা জেলা প্রশাসনের নতুন উদ্যোগ — “হ্যালো ডিসি”

 প্রকাশ: ১৮ মে ২০২৬, ০২:০০ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ঢাকা জেলা প্রশাসনের নতুন উদ্যোগ — “হ্যালো ডিসি”
সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে এবং প্রশাসনিক কার্যক্রমে আরও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ঢাকা জেলা প্রশাসনের নতুন উদ্যোগ — “হ্যালো ডিসি”।

এই সেবার মাধ্যমে ঢাকা জেলার নাগরিকরা সরাসরি জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে তাদের অভাব-অভিযোগ, মতামত ও প্রয়োজনীয় তথ্য জানাতে পারবেন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম জানান, জনগণের নিকট সেবা পৌঁছে দিতে এবং প্রান্তিক মানুষের কথা শুনতে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতেও নেওয়া হবে বিশেষ উদ্যোগ।

জনগণের আস্থা ও অংশগ্রহণের মাধ্যমে গড়ে উঠুক আরও মানবিক, জবাবদিহিমূলক ও সেবামুখী প্রশাসন।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: