শিরোনাম

South east bank ad

ময়মনসিংহে টিআর, কাবিখা ও কাবিটা দ্বারা বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে কমিটির (পিআইসি) সভাপতিগনের সাথে মতবিনিময়

 প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসন

ময়মনসিংহে টিআর, কাবিখা ও কাবিটা দ্বারা বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে কমিটির (পিআইসি) সভাপতিগনের সাথে মতবিনিময়
জেলা প্রশাসন, ময়মনসিংহ-এর নির্দেশনা ও ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়-এর টিআর, কাবিখা ও কাবিটা  দ্বারা বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহ বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে কমিটির (পিআইসি) সভাপতিগনের সাথে গতকাল  (০৭ জুলাই,২০২৬)  বিকেল ৪:০০ ঘটিকায় ব্রহ্মপুত্র হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুর রহমান। 

সভাপতিত্ব করেন ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা সহ সংশ্লিষ্ট দপ্তরপ্রধানবৃন্দ। 

এসময় -
★ উপজেলা পরিষদ থেকে ১১টি ইউনিয়নে বিভিন্ন  বনজ ও ফলজ জাতের মোট ২২০০ টি চারা বিতরণ করা হয়। 
★ ২০২৫-২৬ অর্থ বছরের কর্মসূচির আওতায় ময়মনসিংহ সদর উপজেলায় সাংস্কৃতিক ব্যক্তিদের মাসিক অনুদানের চেক বিতরণ করা হয়। 
★  ১০ টি দরিদ্র পরিবারকে ১৫ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: