মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ, শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ
গতকাল ৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে এডিপি এর আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ, শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় ও নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি মোতাবেক বৃক্ষরোপণ কার্যক্রম সফল করার লক্ষ্যে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয় এবং নতুন প্রজন্মের মাঝে পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে উপজেলা লাইব্রেরির উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব নাজমুন আরা সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার জনাব নাহিয়ান নুরেন, সহকারী কমিশনার (ভূমি) জনাব প্রবীর বিশ্বাস সহ উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী, উপকারভোগী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


