শেরপুর জেলা প্রশাসকের নালিতাবাড়ী থানা পরিদর্শন
আজ ৯ জুলাই ২০২৬ তারিখে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন নালিতাবাড়ী থানা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। এ সময় অফিসার ইনচার্জকে নালিতাবাড়ী থানার আওতাধীন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সীমান্তবর্তী এলাকা হওয়ায় সার্বক্ষণিক কঠোর নজরদারি বজায় রাখার নির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক নারী ও শিশু নির্যাতনসহ তাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নালিতাবাড়ী একটি গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা হওয়ায় আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে থানার পরিচ্ছন্ন পরিবেশের প্রশংসা করে তিনি কর্মরত সকল পুলিশ সদস্যকে উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় নিষ্ঠা, পেশাদারিত্ব ও জনবান্ধব সেবা অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আব্দুল মালেক, অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আশরাফুজ্জামানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


