গণকর্মচারীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা ও সৃজনশীলতার বিকাশে শরীয়তপুর জেলা প্রশাসন এর আগস্ট মাসের কর্মতৎপরতার মূল্যায়ন
“শুদ্ধাচার চর্চার মাধ্যমে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে গণকর্মচারীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রতিমাসে এক বা একাধিক ‘মাস সেরা গণকর্মচারী’ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান জেলা প্রশাসনে কর্মরত গণকর্মচারীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি ও সৃজনশীলতার বিকাশ ঘটাবে” -এই বিশ্বাসকে উপজীব্য করে শরীয়তপুর জেলা প্রশাসন আজ (০১ আগস্ট) দু’জন সেরা গণকর্মচারীকে তাদের আগস্ট, ২০২১ মাসের কর্মতৎপরতার মূল্যায়ন করেছে।
পেশাগত জ্ঞান ও দক্ষতা; সততার নিদর্শন; শৃঙ্খলাবোধ; উর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী ও সেবা গ্রহীতার সঙ্গে আচরণ এবং ডিজিটাল পদ্ধতিতে কাজ করতে আগ্রহ (ই-নথি, ই-মিউটেশন, অন্যান্য অফিস অ্যাপ্লিকেশন/এ্যাপস ইত্যাদি) এর ভিত্তিতে আইসিটি শাখা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দেবব্রত পাল ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত প্রসেস সার্ভার মোঃ খোরশেদ আলম খান-কে নির্বাচন করা হয়েছে মাস সেরা গণকর্মচারী- আগস্ট ২০২১ হিসেবে।
এ স্বীকৃতি তাদের করবে আরও উদ্যোগী; উৎসাহী। অন্যদের দেবে অফুরন্ত অনুপ্রেরণা। ফলে গণকর্মচারীদের মধ্যে গড়ে উঠবে সুস্থ প্রতিযোগিতা, যা পুরো জেলা প্রশাসনকে করবে জনকল্যাণমুখী, জনবান্ধব ও উন্নয়নের অগ্রযাত্রায় অগ্রগামী অভিযাত্রী।
দেবব্রত পাল ও মোঃ খোরশেদ আলম খান-কে এ অগ্রযাত্রায় অগ্রনায়ক হিসেবে মাস সেরা গণকর্মচারী- আগস্ট, ২০২১ হিসেবে মনোনীত হওয়ায় শরীয়তপুর জেলা প্রশাসন এর পক্ষ থেকে অভিনন্দন। এবং তাদের জীবন সুন্দর, সফল ও সার্থক হোক এই কামনা করা হয়।


